মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাঠশালায় গাছ চাপা পরে আট শিশু শিক্ষার্থী আহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

পাঠশালায় গাছ চাপা পরে আট শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিশু শিক্ষার্থীদের আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সীমান্তবর্তী রাজাপুর গ্রামের ফলিয়া বাড়ির পাঠশালায়। স্থানীয় ও আহতে শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার পশ্চিম সীমান্তবর্তী কোটালীপাড়ার রাজাপুর গ্রামে ফলিয়া বাড়ি পাঠশালায় প্রতিদিনের মতো শিশু শিক্ষার্থীদের পাঠদান চলছিল। পাঠশালার পাশে রঞ্জন রায়ের বিক্রি করা একটি শিমুল (তুলা) গাছ কাটতে কাটছিলো আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের গাছ ব্যবসায়ী রশিদ শিকদার। এসময় কাটা গাছ হঠাৎ করে পাঠশালার উপরে আছড়ে পরায় পাঠাশালায় অবস্থান করা শিশু শিক্ষার্থী রাজাপুর গ্রামের লিটু জয়ধরের ছেলে নীরব (৫), পরিতোষ জয়ধরের ছেলে প্রণব জয়ধর (৫), সুশীল জয়ধরের মেয়ে পাখি জয়ধর (৫), ওই পাঠশালার শিক্ষিকা শোভা জয়ধর (৩৫)সহ আটজন আহত হয়। শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে পাখি জয়ধরকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে এবং নীরব ও প্রণবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়েছে। পাঠশালার শিক্ষিকা শোভা জয়ধরসহ আহত অন্যান্য শিক্ষার্থীদের কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর