বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

করোনায় মোট শনাক্ত ৫ লাখ ৭৭ হাজার ২৪১

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি চললেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ভ্যাকসিনের কাঁধে ভর করে নতুন বছর স্বস্তি নিয়ে এসেছিল। কিন্তু ফের চোখ রাঙাচ্ছে মারণভাইরাস করোনা। প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বাড়ছে। মৃত্যুর সংখ্যাটা ওঠা-নামা করলেও ঊর্ধ্বমুখী সংক্রমণের হার।

আজ মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় তিন হাজার পাঁচশ ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট আট হাজার সাতশ ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে তিন হাজার পাঁচশ ৫৪ জনসহ দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার দু’শ ৪১ জন। ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার আটশ ৩৫ জন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার নয়শ ৯৪ জন হয়েছে।

এদিকে, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়ে-চড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। মাঝে করোনা সংক্রমণের হার কমেও আসে। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফের বাড়ছে করোনার সংক্রমণ।

এর আগে সোমবার (২২ মার্চ) দেশে আরো দু’হাজার আটশ নয় জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩০ জন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর