মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এবার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি পাশর্^বর্তী বড়াইগ্রাম উপজেলার খর্দগাতোগিয়া গ্রামের মৃত বিচ্ছেদ আলীর ছেলে ইউসুফ (৬০)।

জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে লবন ভর্তি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০৬৩৬৪) মৌখাড়া থেকে গুরুদাসপুরের নাজিরপুরে যাওয়ার পথে চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া বাটুরমোড় নামকস্থানে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ। এতে ইউসুফের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়েছিল। বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের বিচ্ছিন্ন লাশ ও ট্রাক উদ্ধার করে থানায় আনে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, লাশ নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে চাপাইনবাবগঞ্জের কানসাট এলাকার মবিউলের ছেলে ঘাতক ট্রাক চালক নাইম আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার গুরুদাসপুরের চিতলাপাড়া গ্রামে মাটিবহনকারী গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সাইফুল নামের এক দিনমজুরকে হত্যার অভিযোগে চালক সিরাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর