বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৮৫ হাজার ল্যাপটপ কিনছে সরকার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সারাদেশের পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ওয়েব ক্যামেরাসহ ৮৫ হাজার ল্যাপটপ কিনতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এতে ব্যয় হবে ৪৮৭ কোটি ২১ লাখ টাকা। আজকের সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

সভার প্রস্তাব অনুযায়ী, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিতব্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্যে ৮৫ হাজার ল্যাপটপ, পাঁচ হাজার ওয়েব ক্যামেরা, পাঁচ হাজার রাউটার ও পাঁচ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য আইটি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

কোন কোন ঠিকাদার কাজ পেয়েছে, সেটা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তালিকা আগামী সভায় কমিটিকে দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে বলা হয়েছে। সেটা দিলে তখন তা বলা যাবে।’

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর