বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

প্রতিটি অনুষ্ঠানস্থল নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্‌যাপন ব্যাহত করতে যেকোনো অপচেষ্টাকে কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দেশ ও মানুষের স্বার্থে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দৃঢ়চিত্তে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজারবাগে পুলিশ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বেনজীর আহমেদ এসব কথা বলেন। আইজিপি ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত পাঁচজন রাষ্ট্র ও সরকারপ্রধানের বাংলাদেশ সফরকালে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের জন্য ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এতে ডিএমপির কর্মকর্তা ও পুলিশ বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞাপন আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা ঢাকায় আসবেন। তাঁরা সম্মানিত অতিথি। এত গুরুত্বপূর্ণ মেহমান একসঙ্গে আগে ঢাকায় আসেননি। দেশ ও জাতির জন্য এ ধরনের সফর অত্যন্ত সম্মান ও গর্বের। বিদেশি অতি গুরুত্বপূর্ণ মেহমানদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি অনুষ্ঠানস্থল (ভেন্যু) নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হবে।’ আগামী ১০ দিন জরুরি প্রয়োজন ছাড়া চলাচল সীমিত রাখার জন্য নগরবাসীকে আবারও অনুরোধ করেন আইজিপি। এ সময় রাজধানীতে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল না করতেও বলেন তিন। বিদেশি মেহমানদের নিরাপত্তায় বিঘ্ন ঘটে, এমন কোনো কার্যক্রম পুলিশ বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দেন আইজিপি। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের উচ্চতাকে তুলে ধরার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, কোনো প্রকার অপেশাদার আচরণ ও দায়িত্ব পালনে শিথিলতার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর