মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

নোয়াখালী-প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বেগমগঞ্জ থানার এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছে। নিহত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩১), ফেনী জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় জাহিদ নামে আরো এক (এসআই) গুরুত্বর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চুঙ্গার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৭টার দিকে মাইজদী বাজার থেকে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ থানায় যাওয়ার পথে চুঙ্গার পোল এলকায় দ্রুত গামী কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দু’জন (এসআই) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর