মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে ইউসিসিএ লি. নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা বারোটায় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের উদ্ধোধনের মধ্য দিয়ে বিশেষ সাধারন সভা ও নির্বাচনী কার্যক্রম শুরু হয়। সাধারন সভায় মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা আক্তার শিপ্রা, সদর ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি , নাগরপুর থানার ওসি মো. আনিসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রহুল আমীন।

কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী দায়ীত্বে ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মো. সৌরভ তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ, মোহাম্মদ আবদুল রশিদ। বেলা বারোটা থেকে টানা চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট চারজন প্রার্থী সভাপতি পদে প্রতিদ্বদ্ধিতা করেন। আ.ক.ম.ম তোফাজ্জল হোসেন বাবুল ৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সদস্য সেলিম রেজা, খন্দকার নূর-ই আলম, আজগর আলী, মো. মোকছেদুর রহমান রিপন, মো. জকিম উদ্দিন, লায়লা আরজুমান ভানু ঝুমুর।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর