বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চালু হলো মোবাইল অ্যাপ ‘মুজিব ১০০’

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ও সংগ্রামমুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে নির্মিত মোবাইল অ্যাপ ‘মুজিব ১০০’ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ মার্চ) সকাল ১১টায় অনলাইন প্লাটফর্ম জুম’য়ে সংযুক্ত থেকে ‘মুজিব ১০০’ অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উল্লেখ্য, সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। মুজিববর্ষ উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে www.mujib100.gov.bd নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ‘মুজিব ১০০’ অ্যাপটি এই ওয়েবসাইটের একটি মোবাইল সংস্করণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর অধীনে তৈরি করা হয়েছে ‘মুজিব ১০০’ মোবাইল অ্যাপটি। দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া এই অ্যাপের অন্যতম লক্ষ্য। বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেয়া সমস্ত ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই এবং বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো টাইমলাইন, প্রভৃতি কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপটি। ‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ‘বঙ্গবন্ধু প্রতিদিন’। এই ফিচারের মাধ্যমে প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে জানতে পারবে এই অ্যাপ ব্যবহারকারীরা। এ ছাড়া রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ আরও অসংখ্য বক্তব্য, বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠিপত্র এবং তার নিজের হাতে লেখা আত্মীজবনীমূলক বইসমূহ। বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের বিভিন্ন সময়কার ছবি দিয়ে তৈরি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর