মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

মুহাইমিনুল (হৃদয়)টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য মো. নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছে। শনিবার (১৩ মার্চ) বেলা পৌঁনে ১২ টার দিকে সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুড়াটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুইজন আহত হয়েছে। বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন নিশ্চিত করেছেন।

নিহত নজরুল ইসলাম সদর উপজেলার মগড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য ও ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলী ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. আল আমিন জানান, ইউপি সদস্য নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ইউপি সদস্য নজরুল ইসলাম ছিটকে রাস্তার পাশে গাছের সাথে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপর মোটরসাইকেলের দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

#CBAআপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর