মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

টাঙ্গাইল শহরের শাহজালাল ইসলমী ব্যাংকে অগ্নিকান্ড

মোঃ আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

টাঙ্গাইল শহরের শাহজালাল ইসলামী ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটার পুড়ে গেছে।
শুক্রবার (১২ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় তলার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে স্থানীয়রা টাঙ্গাইল ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজার আবু তাহের বলেন, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে ব্যাংকের কাস্টমার কেয়ার ইউনিটের কিছু কাগজপত্র, কম্পিউটার ও এসির আংশিক অংশ পুড়ে গেছে। তবে গুরুত্বপূর্ন কোন কিছু  ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে পানি ছিটিয়েছে তাতে ব্যাংকের কিছু কাগজপত্র ভিজে গেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, আগুনে ব্যাংকের কম্পিউটার, কাগজপত্র ও বেশ কিছু মালমাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর