মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহর করিমন উল্টে চালক নিহত

এস,এস,ফিরোজ নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চাঁদের মোড় এলাকায় বুধবার (১০ মার্চ) বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে করিমন উল্টে চালক বাবুর আলী (৪০) নিহত হয়েছে। সে চিনাভাতকুর শিতলাই এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে ৫ টার দিকে ৩টি গরু বোঝাই করে করিমন চালক বাবুর বোঁথর চাঁদের মোড় এলাকায় পৌঁছালে ভাঙ্গা রাস্তায় পরে করিমনটি রাস্তার পাশের খালে উল্টে যায়। এলাকাবাসী চালককে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন চিকিৎসক। পাবনা নেয়ার পথে উপজেলার মূলগ্রাম  ইউনিয়ন এলাকায় পৌঁছালে বাবুরের মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর