মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

শেখ আলী আকবার সম্রাট:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার পৌরর নওয়াপাড়া আলীপুর সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে নূরউদ্দীন ওরফে নূরু (৪৫) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত নূরু উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ এলাকার মৃত সাহেব আলীর পুত্র বলে জানা গেছে । সরেজমিনে জায় যায়, আজ সোববার আনুমানিক দুপুর ১.০০টার সময় তিনি ভ্যান চালিয়ে আলীপুর রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কা লাগলে ভ্যানটি দুমড়ে মুচড়ে চাকায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তার স্বজনরা জানান, প্রতিদিনের মত-জীবিকা নির্বাহের জন্য সে সকালে বাড়ি থেকে বের হয়। দুপুরে দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে ফায়ার সার্ভিস কর্মীরা ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার করছে। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তায় কর্মরত মোঃ সুমন হোসেন বলেন, দুর্ঘটনার স্থানটি আমাদের সীমানার মধ্যে না। এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ার ফাইটার মোঃ সুমন মিয়া বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আছে, লাশটি উদ্ধার করে রেলওয়ে কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর