বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বরিশাল সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

বরিশালে সনাতন ধর্মের অন্যতম তীর্থস্থান তারাবাড়ির শক্তি পীঠ সফর করার সম্ভাবনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্চ মাসে বাংলাদেশ সফরে আসার পর বরিশালের উজিরপুরে অবস্থিত সনাতন ধর্মের অন্যতম তীর্থ স্থান তারা বাড়ির শক্তি পীঠ সফর সফর করার সম্ভাবনা রয়েছে তাঁর।

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের এই প্রধানমন্ত্রীর বরিশাল সফরের সম্ভাবনা থাকায় ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের নয় সদস্যর একটি প্রতিনিধি দল বরিশালের উজিরপুর উপজেলা পরিদর্শন করেছেন। এখানকার সুগন্ধার নদীর তীরে পুন্যস্থান শক্তি পীঠ পরিদর্শনে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।

রবিবার সকালে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস জানান, ভারতীয় হাইকমিশনের সহকারি হাই কমিশনার রাজশাহী সঞ্জীব কুমার ভাটির নেতৃত্বে প্রতিনিধি দল শুক্রবার দুপুরে উপজেলার শিকারপুরে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান সতী পীঠ শক্তিপীঠ পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাবনা রয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।

জেলা প্রশাসনের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরিশাল সফরের সম্ভাবনার থাকায় হাইকমিশনের প্রতিনিধিরা পূর্বেই স্থানগুলো পরিদর্শন করছেন। সে অনুযায়ী ওই প্রতিনিধিদল ইতোমধ্যে গোপালগঞ্জ, বরিশাল, টুঙ্গিপাড়া, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, খুলনা, কুষ্টিয়ার শিলাইদহ, বাঘা যতীনের পৈতৃক ভিটা পরিদর্শন করেছেন। এরমধ্যে শুক্রবার প্রতিনিধি দল বরিশালের উজিরপুরের শক্তি পীঠ, টুঙ্গিপাড়া ও ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর