বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

টিকা নেয়ার পর করোনা আক্রান্ত ত্রাণ সচিব

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

টিকা নেয়ার ১২ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।

তিনি গত ৭ ফেব্রুয়ারি টিকা নেন, পরে গত ১৯ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এখন তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনার লক্ষণ দেখা দেয়ায় গত ১৮ ফেব্রুয়ারি সচিব মহোদয় নমুনা দেন। ১৯ ফেব্রুয়ারি ফলাফল পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন সেচুরেশনও ভালো। তবে তার বেশ কাশি রয়েছে।’

গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিয়েছিলেন সচিব মো. মোহসীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর