মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (২৪ ফেব্রুয়ারী) মধ্যে রাতে উপজেলার পাইকড়া ইউনিয়নের বালিয়াটা বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম এবং এলেঙ্গা  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, উপজেলার পাইকড়া ইউনিয়নের বালিয়াটা বাজারে একটি ইলেকট্রনিকের দোকানে আগুন লাগে। পরে মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এর দৈনিক আমার সংবাদের সাংবাদিক শরিফুল ইসলামের ফোনের  মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টাঙ্গাইল, কালিহাতী এবং এলেঙ্গা তিনটি ইউনিটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত্র হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, রুবেলের মা ইলেকট্রনিক্স, জব্বারের কাঁচা মালের দোকান, অজিদ শীলের সেলুন, আব্দুল হাই এর হাকিম স্টোর, রামু ঘোষের পায়েল মিষ্টান্ন ভান্ডার, নিখিল ঘোষের রাম মিষ্টান্ন ভান্ডার, পলাশ ঘোষের লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, আলতাফের ফলের গোডাউন, আল আমিন এর প্রাইভেট সেন্টার এবং ঈমান আলীর চা- ষ্টল। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর