মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অগ্নি সংযোগে আবু বক্কর মিয়ার ঘরবাড়ি পুড়ে ছাই ও ক্ষতিগ্রস্ত হয় লক্ষাধিক টাকার মালামাল

নাঈম ইসলাম বাঙালি, তাড়াইল, কিশোরগঞ্জঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ইং রাত ৩.৩০ ঘটিকা সময় মোঃ আবু বক্কর(৫৫) মিয়ার ঘরবাড়ি পুড়ে ছাই ও ক্ষতিগ্রস্ত হয় ১ লক্ষ ৫০ হাজার টাকা দামের গরু ছাগল, গ্রাম সিংধা ইউনিয়ন দিগদাইড়, তাড়াইল, কিশোরগঞ্জ।। অগ্নিসংযোগ কিভাবে কোথায় থেকে আসছে এ বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। অসহায় মোঃ আবু বক্কর মিয়া এখন ঘরহারা। অগ্নিসংযোগে তার বিশাল বড় ক্ষতি হয়ে যায়।। জনগণ এসে বাড়ি ভরপুর কিন্তু এতো বিশাল বড় দাবানল এটা পানি দিয়ে নিবানো সম্ভব হলো না।। পানি সংগ্রহ করাও ছিল খুব বিপদজনক। উক্ত গ্রামে কোনো পাকা রাস্তা নাই। যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ ও খাঁচা রাস্তা। সেই সময়েই ফায়ারসার্ভিস কে ফোন করে অবগত করা হয় কিন্তু রাস্তা ভালো না থাকায় তারা গন্তব্য স্থানে পৌঁছতে পারে নাই, এতে এলাকার মানুষ খুবই সমবেদনা বোধ প্রকাশ করছে। মোঃ আবু বক্কর মিয়ার কাছ থেকে জানা যায়, তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছেন সকলেই সার্বিক সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য এবং প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে তার একান্তই প্রত্যশা। তিনি আরও বলেন আমি এখন একদম নিঃস্ব হয়েগেছি ঘরবাড়ি ছাড়া অসহায় এক মানুষ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর