মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীনের দাফন সস্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীনের দাফন সস্পন্ন হয়েছে।
অসুস্থতাজনিত কারণে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার তাঁতইর পাইকুড়ডাঙ্গা গ্রামে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের নের্তৃত্বে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী, গণমাধম্যকর্মীসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
পরে সেখানেই তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর