শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদী তীর এলাকায় বিরল প্রজাতির একটি নীলগাই (গরু) আটক করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাই (গরু) দেখতে পায়। তারা সেটিকে ধরার চেষ্টা করলে অর্ধ শতাধিক এলাকাবাসী নীলগাইটিকে আটক করতে সক্ষম হয়।
খবর পেলে বালয়িাডাঙ্গী উপজেলার পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শী তুষার চৌধুরী বলেন, দ্রুতগতিতে আসা নীলগাইটি কয়েকজন মিলে সেটিকে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখে।
পারিয়া শালডাঙ্গা এলাকার সাদেক আলী বলেন, প্রায় কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশে পাশেই জঙ্গলে নীলগাইটি ছিল।
ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত  কর্মকর্তা শাহান শাহ আকন্দ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় বিলুপ্ত প্রজাতির নীলগাইটি উদ্ধারের কথা শুনেছি এবং এখানে আসে সেটি দেখলাম উর্ধতন কর্মকর্তা কে জানানো হয়েছে নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, নীলগাই টি এলাকাবাসী আটক করেছে। পাড়িয়া ইউনিয়নে কান্টিভিটা বিজিবি ক্যাম্পে অবস্থান করছে। উপজেলা প্রাণী কর্মকর্তা চিকিৎসা দিচ্ছে।প্রাণীটি সুস্থ হলে কথায় পাঠালে ভাল হয় বন বিভাগের সাথে আলোচনা করে সীদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর