বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২ জনকে ছুরিকাঘাত অভয়নগরে হাসপাতাল রোড যেন দখলের মহোৎসব, চরম জনভোগান্তি আটঘরিয়ায় বিভিন্ন পূজা মন্দির রাত্রিকালিন পরিদর্শন করলেন জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার পাবনায় সম্প্রীতির বার্তা: দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আরিফা সুলতানা রুমা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ টাঙ্গাইল শহর জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জামালপুরে শিক্ষকের কাছ থেকে চাঁদানেওয়ার মামলায় কলেজ অধ্যক্ষ জেলে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন

কামরুজ্জামান কানু #

জামালপুরে ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

২৪-ফেব্রুয়ারি স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি জাহিদ আনোয়ার জানান, ঝাওলা গোপালপুর কলেজে শিক্ষক পদোন্নতির জন্য অধ্যক্ষ মোফাজ্জল হোসেন ওই কলেজের উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেনসহ তিন শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা নেন। পরে কাজ করে না দেয়ায় ২০০৮ সালে জামালপুর সদর থানায় চাঁদাবাজি মামলা করেন উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেন। দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এ রায় দেয় আদালত।

মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের আরো একটি মামলা আদালতে বিচারাধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর