মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রামগড়ে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় ১ জনের মৃত্যু

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড় কাটার সময় মাটি ধসেএকজনের মৃত্যু হয়েছে। আজ ২৩শে ফেব্রুয়ারি দুপুর  ১২টার দিকে উপজেলার  কালাডেবা এলাকার সম্প্রু পাড়ায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যাক্তি হলেন সম্প্রু পাড়া এলাকার মৃত ফরিদমৌলবির ছেলে মিজানুর রহমান(৪২)। সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা  জানান, অন্যান্য দিনের মতো ১০-১২জন শ্রমিক নিয়ে পাহাড়ের মালিক  মিজানুর রহমান মাটি কাটতে যান।শ্রমিকরা কাজ করার সময় মিজানুর রহমান পাহারা দিচ্ছিলেন।হঠাৎ করে পাহাড় ধ্বসে পড়লে মিজানুর রহমান মাটিচাপাপড়েন।পরে শ্রমিক এবং এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তিজানান,রামগড়ের বিভিন্ন স্থানে স্কেভেটর দিয়ে প্রকাশ্যে অবৈধভাবে কাটা হচ্ছে পাহাড় ও জমির টপ  সয়েল।পৌর এলাকার বিভিন্ন সড়ক,ইটেরভাটা,বাড়িনির্মানে খাল ভরাটের জন্য এসব পাহাড়ের মাটি ও টপ সয়েল ব্যবহার করা হচ্ছে।

 

কমদামে পাহাড়ে থাকা গাছপালা কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালীরা। সকাল থেকেই স্কেভেটর এবং শ্রমিক দিয়ে এসব পাহাড় ও জমির টপ সয়েল কাটা হয়।দিনে এগুলো ট্রাক,মিনি ট্রাক এবং ট্রাক্টরের মত ভারি যানবাহনে পরিবহন করা হয়।গ্রামীণ রাস্তায় এসব ভারি যানবাহন চলাচল করায় রাস্তাঘাট সহজেই নষ্ট হয়ে যায়।অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা মুখ খুলতে ভয় পায়। উল্লেখ্য কিছুদিন আগেও রামগড়ের পূর্ব চৌধুরী পাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে মারা যাওয়া এক জনের লাশ উদ্ধার হয়েছে।এ বিষয়ে থানায় ইউডি মামলা করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর