মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর নির্বাচনের আলোকে আওয়ামী লীগের কর্মীসভা

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
1

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে ময়মনসিংহ বিভাগের একমাত্র নারী মেয়র প্রার্থী নৌকা প্রতীকের ফারিন হোসেনকে নির্বাচিত করার লক্ষ্যে ২২ ফেব্রুয়ারি সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পৌরসভা নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, কেন্দ্রীয় মহিলালীগের নেত্রী নাজমা আক্তার, জেলা মহিলালীগের সভাপতি আঞ্জুমান আরা বেগম হেনা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াসমিন শারমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলালীগের সাধারণ সম্পাদক রাশেদা আক্তার রীতু, শারমিন আক্তার ময়না, পৌর আরওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, মেয়র প্রার্থী ফারিন হোসেন ও উপজেলা যুবমহিলালীগের সভাপতি নাছরিন সুলতানা বুলি। সভায় নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের কাজ করার জন্য আহ্বান জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম আকন্দ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, প্রচার সম্পাদক জাফর আলী মিষ্টি, দপ্তর সম্পাদক আনিছুল হক মুকুলসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর