মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

স্বামীর জন্মদিন মাতিয়ে দিলেন শুভশ্রী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ভালোবেসে তারা সংসার পেতেছেন। সেই সংসারে এসেছে পুত্র যুভান। বেশ সুখে আরামে কেটে যাচ্ছে দিনগুলো।

তা বোঝা গেল রাজের জন্মদিন উপলক্ষে রোমান্টিক শুভশ্রীকে দেখে। স্বামীর জন্মদিন ঠোঁটে ঠোঁট রেখে তাকে ভালোবাসায় ভরালেন শুভশ্রী। সেই ছবি আবার পোস্টও করেছেন সোশাল সাইটে। বলার অপেক্ষা রাখে না, দুজনের ভক্তরাই ছবিটি বেশ লুফে নিয়েছেন।

উইকিপিডিয়া বলছে ৪৬ বছরে পা রাখলেন রাজ। ২১ ফেব্রুয়ারি, রোববার রাজ চক্রবর্তীর জন্মদিনে তাকে প্রকাশ ভালোবাসায় ভরিয়ে দিলেন শুভশ্রী।

রাজ চক্রবর্তীর জন্মদিনে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন শুভশ্রী। লিখেছেন, ‘হ্যাঁ, তুমিই আমার সূর্যালোক, আমার চাঁদ, তারা, ছায়াপথ, আশা, স্বপ্ন, কষ্ট, আননন্দ, খুশি, আমার প্রিয় বন্ধু, আমার অপরাধের অংশীদার, আমার ভালোবাসা, স্বামী, আমার সন্তানের বাবা, আমি তোমার সবকিছুকেই ভীষণ ভালোবাসি।

তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। তোমার জন্য সমস্ত সুখ, ভালোবাসা, ভাগ্য ও শুভকামনা রইল।’

রাজের জন্মদিন উপলক্ষে শনিবার রাতে রাজ-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটে জমিয়ে পার্টিও করতে দেখা যায়। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রাজ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর