মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে নৌকার হাল ধরতে চান নজরুল

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৮নং দপ্তিয়র ইউনিয়নের মো. নজরুল ইসলাম প্রামানিক। আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকার হাল ধরতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভৌটারদের কাছে নৌকা মার্কায় ভোট ও দোয়া প্রত্যাশা করে যাচ্ছেন। বুধবার দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন ও সমর্থক প্রত্যাশী নজরুল ইসলাম দপ্তিয়র ইউনিয়নের প্রায় কয়েক হাজার ভোটার ও সমর্থক নিয়ে বিশাল নির্বাচনী মিছিল বের করেন। মিছিলটি ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড প্রদক্ষিণ শেষে দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় নাগরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রামানিক বলেন, আমি অনুরোধ করবো বিগত নির্বাচনের মত এবারও যেন দলীয় প্রার্থী নির্বাচনে কোন ভূল সিদ্ধান্ত নেয়া না হয়। দল যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দেয় তাহলে আমি অবশ্যই দলকে দপ্তিয়র ইউনিয়নটি উপহার দিতে পারবো। তবে দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কোন যোগ্য প্রার্থীকে নৌকা প্রতিক দেয় সে ক্ষেত্রে আমি নৌকার হয়ে কাজ করবো। তিনি আরো বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে তরান্তি করতে মাঠ পর্যায়ে কাজ করে যাবো।

 

CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর