মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

“একুশ” – নাঈম ইসলাম বাঙালি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

“একুশ”
নাঈম ইসলাম বাঙালি
উৎর্সগঃ জ্ঞানসিঁড়ি পাঠাগার
স্বরবৃত্তঃ ৪+৪+৪+২
==================
একুশ আমরা কিনে আনছি
ভাইয়ের রক্ত দিয়ে,
সালাম শ্রদ্ধা জানাই আমরা
শহীদ মিনার গিয়ে।

শৃঙ্খল ভেঙে ভাষার তরে
গাই যে একুশে’র গান,
একুশ মোদের প্রভাত সূর্য
উঠেছে ভাই মোর প্রাণ।

শহিদ মিনার ইটের তো নয়
ভাইয়ের মাংসে গড়া,
রং গুলো যে আঁখির জলে
ভাইয়ের রক্ত ভরা।

একুশ একটি সংখ্যা যে নয়
মায়ের মুখের কথা,
একুশ ত ভাই মহা হিসাব
নাহি মিলে যথা।

একুশ আমি গুণতে বসছি
হয় না কভু ভাই শেষ,
একুশের গান গাইতে আছি
তৃপ্ত থাকে ত রেশ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর