শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

স্বপ্নে ভালো-মন্দ দেখার পর যা করবেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১, ৬:১৮ অপরাহ্ন

 স্বপ্ন যেমনই হোক, তা দেখার পর মানুষের রয়েছে কিছু করণীয়। ভালো স্বপ্ন দেখলে যেমন আল্লাহর প্রশংসা করতে হবে তেমনি খারাপ স্বপ্ন দেখলেও আল্লাহর সাহায্য কামনা করতে হবে। ভালো ও মন্দ স্বপ্ন দেখার পর মুমিনের একান্ত করণীয় হলো-

ভাল স্বপ্ন দেখলে-
১. ‘আলহামদুলিল্লাহ’ পড়া।
২. স্বপ্নে পাওয়া সুসংবাদ গ্রহণ করা।
৩. প্রিয় ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা।
৪. যে ব্যক্তি স্বপ্ন সম্পর্কিত ভালো জ্ঞান রাখে তার কাছে স্বপ্নের কথা প্রকাশ করা।
৬. ভালো স্বপ্ন দেখার শুকরিয়াস্বরূপ বেশি বেশি দান করা।

মন্দ স্বপ্ন দেখলে-
১. ‘আউজুবিল্লাহি মিনাশ শায়ত্বানির রাঝিম’ ৩বার পড়া।
২. বাম দিকে তিন বার থু থু ফেলা।
৩. স্বপ্ন দেখার পর পার্শ্ব পরিবর্তন করে ঘুমানো।
৪. কারও কাছে স্বপ্নের কথা প্রকাশ না করা।
৫. স্বপ্নে দুর্দশা থেকে মুক্ত থাকতে গরিবদের বেশি বেশি দান করা। আর এ দোয়াটি পড়া-
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওয়া আঁই-ইয়াহ্‌দুরুন।’ (তিরমিজি, আবু দাউদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে স্বপ্নে ইঙ্গিতে প্রতি যথাযথ খেয়াল রাখার তাওফিক দান করুন। আমিন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর