মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নীলফামারীতে মাটি চাপা পড়ে ইটভাটা শ্রমিক নিহত

এস.কে হিমেল, নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকা উপজেলায় ইটভাটায় কাজ করার সময় মাটির স্তুপ ভেঙে তাতে চাপা পড়ে আব্দুল রহমান কাল্টু (৪৭)নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও এক শ্রমিক আহত হয়। রবিবার(১৪ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ওহেদুল ইসলামের এইচ এন্ড এস নামে ইটভাটায় এই ঘটনাটি ঘটে।নিহত শ্রমিক উক্ত এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইট তৈরির মাটি কাটার সময় মাটির স্তুপ হঠাৎ করে ভেঙ্গে পরলে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত ওই শ্রমিক পশ্চিম খুটামারা গ্রামের মৃত বেরু বর্মনের ছেলে সুনীল বর্মনকে(৪৫) প্রথমে উপজেলা সরকারি হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর