মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চতুর্থ ধাপে মেলান্দহের পৌর মেয়র হলেন শফিক জাহেদী রবিন 

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ভালোবাসা ও বসন্তের দিনে সারাদেশের ন্যায় চতুর্থ ধাপে জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

কামরুজ্জামান কানু #:এ নির্বাচনে জামালপুরের মেলান্দহে জয় হয়েছে নৌকার। এর আগেও মেলান্দহের পৌর চেয়ারম্যান হয়েছেন মেয়র শফিক জাহেদী রবিন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে তিনি ১৩ হাজার ৪৬০ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৪১৮ ভোট। উপজেলা নির্বাচন অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন।

মেলান্দহ পৌর নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন (নৌকা) , বিএনপির মনোয়ার হোসেন হাওলাদার (ধানের শীষ) ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের লিয়াকত হোসেন (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২২৪ পুলিশ সদস্য, বিজিবি ৩ প্লাটুন ও র‌্যাবের ৪টি টহল টিম।

চতুর্থ ধাপের ৫৫ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের জয়জয়কার হয়েছে। এ নির্বাচনের ৪৬টিতে আওয়ামী লীগ ও একটিতে জয় পেয়েছে বিএনপি। আর চার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। একটি স্থগিত, আরেকটিতে আওয়ামী লীগ এগিয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর দুটির ফলাফল পাওয়া যায়নি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর