শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরে মজুদ রাখা ৫ হাজার মণ পাট বিক্রি করল অধিদপ্তর

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ৫:১৭ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে দীর্ঘদিন ধরে অতিরিক্ত পাট মজুদ রাখায় একটি পাটের গুদাম সিলগালা করেছে পাট অধিদপ্তর। পাট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার নাজিরপুর বাজারে সোমবার আকস্মিক অভিযান চালিয়ে ভাই ভাই বাণিজ্যালয়ের ৫ হাজার মণ পাট সিলগালা করেন। মজুদকৃত ওই পাট মঙ্গলবার তিনটি পাটকলে বিক্রি করিয়েছেন।

পাট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব বলেন, স¤প্রতি মিলগুলোতে কৃত্রিম পাট সংকট তৈরিসহ অতিরিক্ত মূল্যবৃদ্ধি করে মধ্য স্বত্বভোগীরা যাতে সুবিধা নিতে না পারে সেজন্য এক মাসের বেশি পাট মজুদ না রাখার নির্দেশ দিয়েছে সরকার। কোনো ব্যবসা প্রতিষ্ঠান ১শ’ মণের বেশি পাট এক মাসের বেশি মজুদ রাখতে পারবে না। কিন্তু নাজিরপুর বাজারের ওই প্রতিষ্ঠানটি প্রায় ৫ হাজার মন পাট অন্তত ৪ মাস থেকে মজুদ রেখেছিল। বর্তমান বাজার মূল্যে পাট অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে এই পাট বিক্রি করা হয়েছে। সকল পাট ব্যবসায়ীদের পাট মজুদ না রাখারও নির্দেশ দেন। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব।

অভিযানের সময় পাট অধিদপ্তর নাটোরের মুখ্য পরিদর্শক খন্দকার হাফিজুর রহমান, নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল রায়হান উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর