মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রিয়াজের সঙ্গে চমক নিয়ে আসছেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নাম চিত্রনায়িকা পূর্ণিমা। মাঝে বেশ লম্বা বিরতি নিয়ে সিনেমায় ফিরেছেন। তার ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি সিনেমা নির্মাণাধীন। সম্প্রতি ‘গাঙচিল’ সিনেমার জন্য আইটেম গানেও অংশ নিয়েছেন তিনি।

এদিকে পূর্ণিমা শুরু করছেন নতুন মিশন। আবারও ফিরছেন উপস্থাপনায়। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে নায়িকার নাম জুড়ে দিয়েই ‘পূর্ণিমার আলো’। অনুষ্ঠানটি মোট ৫২ পর্বে শেষ হবে। আপাতত এমনই পরিকল্পনা।

জানা গেছে, অনুষ্ঠানের প্রথম পর্বেই অতিথি হয়ে আসবেন ঢালিউডের জনপ্রিয় নায়ক রিয়াজ। এ নায়কের সঙ্গে সিনেমায় জুটি হয়ে পূর্ণিমা পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। অনেকদিন হয় তাদের একসঙ্গে দেখা যায় না কোথাও। ‘পূর্ণিমার আলো’ অনুষ্ঠানে সেই আক্ষেপ শেষ হতে যাচ্ছে দুই তারকার ভক্তদের।

অনুষ্ঠানে উপস্থাপক পূর্ণিমাকে পরিচয় করিয়ে দেবেন রিয়াজ। তার সঙ্গে থাকবেন আরেক চিত্রনায়ক ফেরদৌসও।আগামী ৬ মার্চ থেকে অনুষ্ঠানটি দেশ টিভিতে প্রচার হবে বলে নিশ্চিত করেছে চ্যানেলটির কর্তৃপক্ষ।

এর আগে পূর্ণিমা ২০১৮ সাল থেকে দীর্ঘ কয়েক মাস ধরে আরটিভিতে প্রচারিত ‘এবং পূর্ণিমা’ নামে একটি টক শো উপস্থাপনা করে আলোচিত হন। সেই অনুষ্ঠানের প্রতিটি পর্বে হাজির থাকতেন অভিনয় জগতেরই সব তারকা। এবার অভিনয় জগতের তারকাদের পাশাপাশি পূর্ণিমার অতিথি হয়ে আসবেন রাজনীতি ও খেলার মাঠের তারকা ব্যক্তিরাও।

পূর্ণিমা বলেন, ‘উপস্থাপনা করে সবসময়ই আনন্দ পেয়েছি। আশা করছি এবারও বৈচিত্রময় আলোচনায় দেশের নানা অঙ্গনের তারকাদের সঙ্গে জমজমাট আড্ডা হবে। অনেক কিছু জানা হবে। দর্শকও অনুষ্ঠানটি উপভোগ করবে বলে প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর