মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন চলছে

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সারাদেশের ন্যায় আজ চতুর্থ ধাপে জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ব্যালটপেপারে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

মেলান্দহ পৌর নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র শফিক জাহেদী রবিন (নৌকা) , বিএনপির মনোয়ার হোসেন হাওলাদার (ধানের শীষ) ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের লিয়াকত হোসেন (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌর নির্বাচনে মেলান্দহ পৌরসভার ১০টি কেন্দ্রের ৭০টি বুথে সর্বমোট ২৪ হাজার ৫৬৪ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১২ হাজার ৭২৫ জন।
 নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২২৪ পুলিশ সদস্য, বিজিবি ৩ প্লাটুন ও র‌্যাবের ৪টি টহল টিম। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর