শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় ইটালী ইউনিয়নে ১২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ৯:৫৩ অপরাহ্ন

নাটোরের সিংড়ার ইটালী ইউনিয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপির নিজস্ব তহবিল থেকে ১২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ইটালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়,দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করেন তিনি। এছাড়া একই সময়ে ইটালী ইউনিয়নের রাতাল এইচবিবি রাস্তার শুভ উদ্বোধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত রাতাল-শালিখাপাড়া খালে ব্রীজের শুড উদ্বোধনও করেন প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক। রাস্তা,ব্রীজ উদ্বোধন ও কম্বল বিতরণ কালে ইটালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান রাজার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল খানের পরিচালনায় রাতাল,তিরাইল ও পাকুড়িয়ার ৩টি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শেখ ওহিদুর রহমান , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর