মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ওদের খুব ভয় পাই: স্বস্তিকা

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ভারতে ভোটের আগে দলবদলের রাজনীতি চলছে। আর টালিউড পাড়ায় তারকাদের সক্রিয় রাজনীতিতে যোগদানের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিকে তৃণমূলে যোগ দিয়েছেন সৌরভ দাস, কৌশানি মুখার্জি, দীপঙ্কর দে, ভরত কলের মতো তারকারা।

এমন পরিস্থিতিতে খুব ভয়ে রয়েছেন স্বস্তিকা মুখার্জি। টুইটারে এসব কথা নিজেই জানিয়েছে তিনি। লিখেছেন, দয়া করে আমাকে কারও দলের সঙ্গে যুক্ত করবেন না। আমি ওদের বড্ড ভয় পাই!

একই রেশ ধরে আরও একটি টুইট করেছেন স্বস্তিকা। সেখানে আবার লিখেছেন, রেঞ্জ মাপার যন্ত্র নেই তার উপর আবার রিজিওনাল। পুরোটাই লস হয়ে গেল! একথা লিখে আবার হাসির ইমোজি দিয়েছেন এই অভিনেত্রী।

কেন এমন টুইট করেছেন স্বস্তিকা মুখার্জি? ভুক্তরা মনে করছেন, বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউতকে বিদ্রূপ করে এই টুইট দু’টি করেছেন টালিউড পাড়ার এই অভিনেত্রী।

উল্লেখ্য, কঙ্গনার প্রোফাইলের নাম আগে ছিল ‘টিম কঙ্গনা রানাউয়াত’। পরে তা পাল্টে ফেলা হয়। তবে এখনও প্রোফাইলের নীচে ‘কঙ্গনা টিম’ লেখা। সেই প্রেক্ষিতেই হয়তো ‘টিম’ শব্দটির উল্লেখ করেছেন স্বস্তিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর