বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

মান্না ও নুরকে টিকা দিলে ভারতের প্রতি এলার্জি কমে যাবে: জবি উপাচার্য

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নাকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী যেহেতু টিকা নিয়ে ফেলেছেন, এখন ডাকসুর সাবেক ভিপি নুর ও মাহামুদুর রহমান মান্নাকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে করোনার টিকা গ্রহণের পর তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এলার্জি দুই রকমের একটা শারীরিক, আরেকটা ভারতীয়। যাদের ভারতীয় এলার্জি আছে তাদের টিকা না নেয়াই ভালো। যাদের ভারতীয় এলার্জি তারা পাকিস্তান থেকে টিকা ক্রয় করুক বা অন্য কোথাও থেকে ক্রয় করুক।

নিজে টিকা গ্রহণের বিষয়ে মীজানুর রহমান বলেন, আমি আজ সস্ত্রীক করোনা ভাইরাসের টিকা নিয়েছি। এখন পর্যন্ত ভালোই আছি। কোনোরকম সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না। ইনজেকশন দেয়ার সময়ও কোনো সমস্যা হয়নি। আমরা ইনজেকশন দেয়ার সময় যে ব্যথা পায় সেটাও হয়নি। যারা ইনজেকশন দিল তারা সো এক্সপার্ট। আমি টের পাওয়ার আগেই ইনজেকশন দেয়া হয়ে গেছে। জাতির কাছে প্রত্যাশা সবাই যেন করোনাভাইরাসের টিকা নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর