মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সানি লিওনের বিরুদ্ধে ২৯ লাখ টাকার আর্থিক কারচুপির অভিযোগ

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সাবেক পর্ন তরকা সানি লিওনের বিরুদ্ধে উঠেছে ২৯ লাখ টাকার আর্থিক কারচুপির অভিযোগ। এই কারণেই গত সপ্তাহেই তিরুবনন্তপুরমে বলিউডের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

অবস্থা ভালো না দেখে গ্রেপ্তারির ভয়ে মঙ্গলবারই আগাম জামিনের আবেদন করে ফেলেছিলেন তিনি। তার প্রেক্ষিতেই বুধবার কেরালার উচ্চ আদালত থেকে স্থানীয় পুলিশকে দেওয়া নির্দেশনায় বলা হয়, এখনই সানি লিওনকে গ্রেপ্তার করা যাবে না।

মঙ্গলবার সানি লিওনসহ তার স্বামী ড্যানিয়েল ওয়েবার ও করণজিৎ বোরা উচ্চ আদালতে অন্তর্বতীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই বুধবার বিচারপতি অশোক মেনন তাদের আবেদন মঞ্জুর করে বলিউড অভিনেত্রীর গ্রেপ্তারিতে স্থগিতাদেশ জারি করে।

সিআরপিসি ৪১ (এ) ধারা অনুযায়ী সানি লিওনের নোটিস না দেওয়া পর্যন্ত তাদের গ্রেপ্তারি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এই পিটিশন মঞ্জুর করে অভিযোগকারী সিয়াজকে নোটিশও জারি করেছেন বিচারপতি মেনন।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সানি লিওনের বিরুদ্ধে কেরালা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন সিয়াজ নামে কোচির এক অনুষ্ঠান উদ্যোক্তা। সেই প্রেক্ষিতেই গত শনিবার সানির বয়ান রেকর্ড করে কেরলের এরনাকুলম ক্রাইম ব্রাঞ্চ।

স্থানীয় পুলিশ বলছে, সানির বিরুদ্ধে আর শিয়াস নামে একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানির কো-অর্ডিনেটর অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০১৬ সাল থেকে ৫টি অনুষ্ঠানের জন্য বেশ কয়েকটি কিস্তিতে মোট ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন সানির ম্যানেজার। তবে ওই একটা অনুষ্ঠানেও যোগ দেননি অভিনেত্রী।

অভিযোগের ভিত্তিতে শিয়াস অভিনেত্রীর সঙ্গে আর্থিক লেনদেনের নথিপত্রও জমা দেন পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই সানির সঙ্গে তিরুবন্তপুরমের পোভারে দেখা করেন এরনাকুলম ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা, যেখানে কি না সানি লিওন এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত। তবে এর মাঝেই সংশ্লিষ্ট ইস্যুতে আরও বিপাকে পড়ে কেরালার উচ্চ আদালতে অন্তবর্তীকালীন জামিনের আবেদন করে রাখেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর