বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২ জনকে ছুরিকাঘাত অভয়নগরে হাসপাতাল রোড যেন দখলের মহোৎসব, চরম জনভোগান্তি আটঘরিয়ায় বিভিন্ন পূজা মন্দির রাত্রিকালিন পরিদর্শন করলেন জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার পাবনায় সম্প্রীতির বার্তা: দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আরিফা সুলতানা রুমা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ টাঙ্গাইল শহর জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আজ আলজাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে রিটের শুনানি

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ১১:১২ পূর্বাহ্ন

বাংলাদেশে আলজাজিরা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দাখিল করা রিট আবেদনের ওপর আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুনানি হবে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনামুল কবির ইমন গত সোমবার হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। গতকাল সকালে আবেদনকারী নিজেই রিট আবেদনটি আদালতের নজরে এনে দ্রুত শুনানির আরজি জানান। তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই দ্রুত শুনানি করা প্রয়োজন।

এ সময় আদালত বিকেল পৌনে ৪টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন। বিকেলে আদালত আজ সকাল ১১টায় সময় নির্ধারণ করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

কাতারভিত্তিক টিভি চ্যানেল আলজাজিরায় সম্প্রতি বাংলাদেশ নিয়ে প্রচারিত প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে গত ১ ফেব্রুয়ারি আলজাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর