মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোরে বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় রাশিয়ান কর্মকর্তা আহত চালক নিহত

সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় রুপপুর পরমানবিক কেন্দ্রের ফোরম্যান রাশিয়ান কর্মকর্তা প্রকৌশলী শেরশাই গারজিনা (৩০) আহত হয়েছেন। এসময় ওই কর্মকর্তাকে বহনকারী মাইক্রোবাস চালক তৌহিদুল ইসলাম সাগর (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। সাগর পাবনার ঈশ্বরদী থানার মধ্যকোলনী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনা গামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩-১৭৯০) পাবনা থেকে ঢাকা গামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৯-৩২৩৯) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোসবাসটি দুমড়ে মুসরে যায়। বনপাড়া দমকল বাহিনীর কর্মীরা ও পুলিশ এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক সাগর মারা যায়। পরে অবস্থার অবনতি হলে রাশিয়ান প্রকৌশলী শেরশাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি আরও জানান, ট্রাকের চালক পলাতক রয়েছে। গ্রেপ্তারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর