মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পরকীয়ার জেরে সংসারে টানাপোড়েন নুসরাতের?

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

কলকাতার তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহানের জন্মদিন আজ। এদিন ৩১-বছরে পা রাখলেন ‘আমি যে কে তোমার’ খ্যাত নায়িকা। বর্তমানে বসিরহাটের এই এমপির ব্যক্তি জীবন নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। কারণ নাকি আরেক আলোচিত নায়ক যশ দাসগুপ্ত’র সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তিনি।

ওপার বাংলার গণমাধ্যমে এসব খবরই চাউর হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক আছে কিনা এ বিষয়ে মুখ খুলতে আগ্রহী নন তিনি। তার ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে মানুষ কেন এতো মন্তব্য করেন তা বুঝতে পারেন না নুসরাত। মানুষ তার কাজ নিয়ে মন্তব্য করুক। সে কতটা ভালো কাজ করছেন সেই অনুযায়ী বিচার করা হোক তাকে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো কথা বলতে চাননা বলে স্পষ্টই জানিয়েছেন অভিনেত্রী।যশ দাসগুপ্ত জানিয়েছেন, প্রতিবছর বেড়াতে বের হন তিনি। দেশের বিভিন্ন জায়গায় রোড ট্রিপে বেরিয়ে পড়েন এই অভিনেতা। এবার সেই রোড ট্রিপে বের হয়ে পৌঁছান রাজস্থানে। যে কেউই এই রোড ট্রিপে বের হতে পারেন। কিন্তু নুসরাতের ব্যক্তিগত জীবনে কি হচ্ছে বা হচ্ছে না সেসব নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ যশ দাসগুপ্ত। যার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে এ নিয়ে তাকেই প্রশ্ন করা হোক বলেও সংবাদমাধ্যমে জানিয়েছেন এ অভিনেতা।

এই সম্পর্কের গুঞ্জনের জেরে স্বামী নিখিলের সঙ্গেও নুসরাতের সম্পর্ক ভালো যাচ্ছে না বলেও গুঞ্জন চাউর হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর