মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি খাঞ্জাপুর নামকস্থানে শনিবার ভোররাত তিনটার দিকে মিনিট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে দুইজন চালকসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চরলতা গ্রামের কাদের বয়াতীর পুত্র আকতার হোসেন (৩০) ও বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার আব্দুল আজিজ হাওলাদারের পুত্র মোঃ রাসেল (২২)। দুইজনই ট্রাক চালক অপর নিহত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোঃ সোহান (২২) ট্রাকের হেলপার।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, একটি বিকল মিনি ট্রাককে (যশোর-ড ১১-০৬১৯) অন্য একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১৪-৫১১৫) সাথে বাঁশ দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথিমধ্যে বাঁশটিতে ত্রুটি দেখা দিলে দূর্ঘটনাস্থলে বসে সেটি ঠিক করা হচ্ছিলো। এসময় বরিশালগামী বেপরোয়াগতির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৮৯১৩) পেছন থেকে দুটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত তিনটি যানকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর