শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নাগরপুরে জনপ্রিয়তার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ৩:৩২ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন নির্বাচন কে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খান। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধরে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে ইতি মধ্যে ইউনিয়ন বাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান সলিমাবাদ ইউনিয়নের মৃত নামদার খান এর ছেলে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের কাছার জেলার লায়লাপুর ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ঝাপিয়ে পরেন মুক্তিযুদ্ধে। পরে ১৯৭৭ সালে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় বি.কম এর মাধ্যমে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটিয়ে শুরু করেন ব্যবসা। বাংলাদেশ ও আবুধাবীতে সুনামের সহিদ চালিয়ে যান ব্যবসা বানিজ্য। রাজনৈতি ক্ষেত্রেও পিছিয়ে নেই আনোয়ার হোসেন খান। বঙ্গবন্ধু ফাউন্ডেশন আবুধাবী আল-আইন শাখার ৫ বছর সাধারন সম্পাদক ও ৫ বছর সভাপতির দায়িত্ব সুনামের সহিদ পালন করেন। ব্যবসার পাশাপাশি সে সামাজিক কর্মকান্ডে ও দেশের দূর্যোগ মুহুর্তে বাড়িয়ে দেন সহযোগিতার হাত। ১৯৯৮ সালের বন্যায় দুর্গতদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ৯ লক্ষ টাকা। শিক্ষার প্রসার ঘটানোর জন্য নিজ অর্থায়নে ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন সলিমাবাদ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট সংস্কার ও বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান সমুহে সহযোগিতা করে আসছেন তিনি। যার ফলে এলাকা বাসীর কাছে সমাজ সেবক হিসেবে রয়েছে তার জনপ্রিয়তা।

বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খান বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয় আমি চাইবো। যেহেতু আমার পরিবার একটি আওয়ামী পরিবার। আমি আমার ইউনিয়ন বাসী সহ সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর