মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নলকা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে কাউসার সভাপতি সাত্তার সা: সম্পাদক নির্বাচিত

কে, এম আল আমিন :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৭নং নলকা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আশরাফের পরিচালনায় দাদপুর- সাহেবগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। সম্মেলন উদ্বোধন করেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ রায়হান গফুর।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান,উপ-দপ্তর বিষয়ক সম্পাদক এস,এম আহসান হাবিব এহসান,রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হাসান ইমন তালুকদার, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান লাভু, রায়গঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজী জিন্নাহ,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সলঙ্গা থানা আ’লীগের সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার। পরিশেষে ইউনিয়ন আ’লীগের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ১২৪ ভোট পেয়ে কাউছার সভাপতি এবং ১০৪ ভোট পেয়ে আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর