মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

আল জাজিরা সবাইকে সতর্ক করেছে : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, একটা অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আল জাজিরা সবাইকে সতর্ক করেছে। এরপরও যদি দেশের রাজনীতিকরা অপরাধ-দুর্নীতি থেকে সরে না আসে সময়ের সাথে সাথে তাদের পতন ত্বরান্বিত হবে।

৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় শ্যাওড়াস্থ নতুনধারা ঢাকা মহানগর উত্তর-এর কার্যালয়ে অনুষ্ঠিত ‘ভাষার মাসে সম্ভাবনার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ভাটারা থানা নতুনধারার আহবায়ক কামরুল হাসান নিশান-এর সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার হাসানুজ্জামান চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক লিটন দ্রং প্রমুখ বক্তব্য রাখেন।

নতুনধারার রাজনীতিকগণ এসময় বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে তৈরি হচ্ছে ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে। তারা রাজনীতির নামে অপরাজনীতি যেমন প্রতিহত করবে, তেমনি নীতির রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে অপরাধ-দুর্নীতিকে সমূলে উৎখাত করে দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা অব্যহত রাখবে। আর একারণেই নতুনধারার সদস্য হতে আগ্রহী যে কোন স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিকে ০২-৯৫১৪৫৩২ নম্বরে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে কল দিয়ে সদস্য হওয়ার জন্য আহবান জানানো হচ্ছে। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর