মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভারতের কৃষক আন্দোলনের পক্ষে মিয়া খলিফা

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ভারতের কৃষক আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়ছে দেশের বাইরেও। গত দুই দিনে এই আন্দোলনের সমর্থনে একাধিক টুইট করেছিলেন মার্কিন পপ-তারকা রিহানা। এবার এই আন্দোলন নিয়ে মুখ খুললেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা।

টুইটে তিনি লিখেছেন, কৃষি আন্দোলন বন্ধ করার জন্য ইন্টারনেট পরিষেবা কেন বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির কিছু অংশে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আরও একটি টুইটে মিয়া বলেন, যারা ওখানে আন্দোলন করছেন তারা কেউই অর্থের বিনিময়ে অভিনয় করছেন না। কাস্টিং ডিরেক্টররা নিশ্চয়ই অ্যাওয়ার্ড সেরিমনিতে তাদের উপেক্ষা করবেন না। আমি সব সময় কৃষকদের পাশে আছি।

মার্কিন পপ-তারকা রিহানার টুইটের কয়েক ঘণ্টা পর কিশোর জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থানবার্গ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাগ্নি মিনা হ্যারিসও কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছেন। রিহানা ও গ্রেটার টুইটের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন রিচা চাড্ডা, দিলজিৎসহ আরো অনেকে।

এর আগে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডোও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর