মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে মামুদ নগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী লাভলুর গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদ নগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী মো. লাভলু সিকদার। তার পক্ষে আত্মীয় স্বজন ও শুভাকাক্সক্ষীরা নির্বাচনী প্রচারনা চালিয়ে ইতি মধ্যে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন বলে জানা গেছে। প্রার্থী লাভলু সিকদার প্রবাসে থাকিলেও এলাকার বিভিন্ন সেবামুলক কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন। জানা যায়, তিনি ছাত্র ছাত্রীদের শিক্ষার উপকরণ সহ মসজিদ, মাদ্রাসা, সমাজিক সংগঠন সমুহ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আর্থীক সহযোগীতা করে আসছেন।

 

তার এই সেবা মুলক কাজ কর্ম দেখে এলাকাবাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তাকে যোগ্য বলে মনে করেন। এ বিষয়ে মোবাইলের মাধ্যমে লাভলু সিকদার বলেন, আমি মুলত সামাজিক কাজ কর্ম করতে ভালবাসি। আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই। এর আগে যারা চেয়ারম্যান ছিলেন তারা কি করেছেন সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। তবে ইউনিয়ন বাসী যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন তাহলে আমি মামুদ নগর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি আমার ইউনিয়ন বাসী সহ সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর