মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দেওয়ানগঞ্জ পৌরসভায় বিএনপি’র এক প্রার্থী সহ মেয়র প্রার্থী ৭ জন

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

‘জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২ ফেব্রুয়ারি মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন রির্টানিং কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

জানা গেছে, ৫ম ধাপে ৩১টি পৌরসভার নির্বাচনের মধ্যে ২৮ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ পৌরসভা ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।মেয়র- প্রার্থী ৭ জন হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফারিন হোসেন,  বিএনপির দলীয় প্রার্থী সাদেক আকতার নেওয়াজী , স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ কমিটির সদস্য শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সদস্য শাহ নেওয়াজ শাহান শাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন ও দেওয়ান বেলায়েত হোসেন বেলাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর