মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে অগ্নিকান্ড, আড়াই কোটি টাকার মালামাল ভূস্মিভূত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি হার্ডওয়্যার দোকান সহ ৪টি দোকানের মালমাল সহ প্রায় দু’কোটি টাকার মালমাল ভূস্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ১১টার সময় ফকিরগঞ্জ বাজারের মেসার্স নিউ হার্ডওয়্যার স্টোর হতে আকস্মিকভাবে আগুনের সুত্রপাত ঘটে।

 

আগুনের লেলিহান শিখা সংলগ্ন মেসার্স আঁখি হার্ডওয়্যার স্টোর, সাজ ফটো স্টুডিও এবং গফ্ফার সেলুন দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পঞ্চগড় ও বোদা হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সময় আটোয়ারী থানা পুলিশের ভুমিকাও ছিল প্রশংসনীয়। মেসার্স নিউ হার্ডওয়্যার স্টোরের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রাজ্জাক ও মেসার্স আঁখি হার্ডওয়্যার স্টোরের স্বত্বাধিকারী মোঃ আশরাফুল ইসলাম জানান, তাদের দু’টি দোকানে ডিজিটাল পাল্লা, পাম্পের মটর, রঙ, টাইলস, প্লাস্টিকের সেলিং, , টিউবওয়েলের পাইপ ,স্যানিটেশনের মালামাল সহ বিভিন্ন হার্ডওয়্যারের মালামাল অগ্নিকান্ডে ভূস্মিভূত হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। অগ্নিকান্ডের কারন জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর