মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রাঙামাটি শহরের ভেদ ভেদীতে মাটি চাপা পড়ে আহত-১

রাঙামাটি জেলা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের নজরদারী না থাকায় ভেদ ভেদী বাজার এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের পাশের মাটি খুড়ে অবৈধভাবে দোকান নির্মান করছেন আজগর আলি নামের জনৈক ঠিকাদার স্থানীয়দের অভিযোগ।গতকাল ৩১ জানুয়ারি রবিবার রাত ৯টার দিকে নির্মান কাজের ঢালাই দেয়ার সময় রাঙামাটি শহরের রাজমনি পাড়ার মো. আব্দুল কুদ্দুস এর পুত্র রাজমিস্ত্রী মো. বাদল (৪৫) মাটি চাপা পড়ে মারাত্মক আহত হয়।

স্থানীয়রা বাদলকে দ্রুত উদ্ধার করে করে রাঙামাটি সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত বাদলকে উন্নত চিকিৎসার জন্য সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।রাজমিস্ত্রী বাদল এর মাটি চাপার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী, পুলিশ, গয়েন্দা সংস্থার লোকজন ও ফায়ার সার্ভিস এর সদস্যরা।

এবিষয়ে রাঙামাটি কোতয়ালী থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এএসআই দেলোয়ার হোসেন জানান, গতকাল রাত ৯টা-১০টার মধ্যে ভেদ ভেদী বাজার এলাকায় কেউ মাটি চাপা পড়ে আহত হওয়ার তথ্য আমাদের কাছে নাই।

রাঙামাটি শহরের ভেদ ভেদী বাজার এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের পাশের মাটি খুড়ে অবৈধভাবে দোকান নির্মানের কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা।

এবিষয়ে জানতে রাঙামাটি সার্কেলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহি আরেফিন জানান, তিনি চট্টগ্রামে বিভাগীয় প্রধানের কার্যালয়ে মিটিং এ আছেন, ভেদ ভেদী বাজার এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের পাশের মাটি খুড়ে অবৈধভাবে দোকান নির্মান করার বিষয়টি খোজ খবর নিবেন এবং মুল সড়কের ক্ষতি সাধিত করা হলে আবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।আজ ১ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাজমিস্ত্রী বাদলের অবস্থার তেমন পরির্বতন হয়নি বলে তার পারিবারিক সূত্রে জানিয়েছেন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর