মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পর্দা করছি, মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই: সুজানা

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ২০০১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে নিজের ফ্যাশন হাউজ ‘সুজানা’স ক্লোজেস’ নিয়ে ব্যস্ত সুজানা। সম্প্রতি অংশ নিয়েছেন ওয়েডিং ফেস্টিভ্যালে।

ঈদ, পহেলা বৈশাখসহ বিভিন্ন দিবসে নিজের ফ্যাশন হাউস নিয়ে ফেস্টিভ্যালে অংশ নেন সুজানা। অ্যাকাউন্টিং পড়াশোনা করা এ অভিনেত্রী এখন পুরোদস্তুর ব্যবসায়ী। শোনা যাচ্ছে দুবাইয়ে স্থায়ী হচ্ছেন সুজানা।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি আসলে দুবাইতে সেটেলড না, আমার সুজানা’স ক্লোজেটের কালেকশনগুলো দুবাই থেকেই নিয়ে আসি। আর কিছু ফেব্রিকসে আমি নিজেই ডিজাইন করি। এখনো নিজেকে ডিজাইনার বলব না কারণ, আমি শুরু করেছি মাত্র তিন বছর হয়। হ্যা, ডিজাইন করতে আমার ভালো লাগে।’

মিডিয়াতে ফেরার সম্ভাবনা কী একেবারেই নেই? উত্তরে সুজানা জাফর বলেন, ‘না, আমি মন থেকে ছেড়েছি। কেউ আমাকে বলেনি, আমিই ছেড়েছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমি পর্দা করছি, তাই মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই। পর্দা করে মিডিয়াতে কাজ করা কখনোই সম্ভব না। মিডিয়া মানেই আমাদের সব সময় মেকআপ, সাজগোজের ওপর থাকতে হয়। এটা আমি চিন্তাই করি না, আমি আবার মিডিয়াতে ব্যাক করব।’

ভক্তদের উদ্দেশে সাবেক এ লাক্স সুন্দরী বলেন, ‘আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুই বছর হলো মিডিয়াতে কাজ ছেড়ে দিয়েছি। মানুষ এখনো আমাকে ভালোবাসে সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখে। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই।’

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর