মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

মালিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে সেখানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশী সেনাবাহিনীর একটি দল। সেখানে গত বুধবার আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় সশস্ত্র বিদ্রোহীরা বাংলাদেশী শান্তিরক্ষীদের ওপর ওঊউ বিস্ফোরণ ও গুলিবর্ষণের মাধ্যমে আক্রমণ পরিচালনা করে। ওঊউ বিস্ফোরণে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি এলএভি (সাজোয়া বহর) আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী আহত হন। আহত শান্তিরক্ষীরা হলেন নং ৪০৪২৪৩৫ ল্যান্স করপোরাল আলীমুজ্জমান (৪-ই বেঙ্গল), নং ৪৫১৪৩৫৫ সৈনিক মো: মোস্তাফিজুর রহমান (৩৪ বীর) এবং নং ৪৫১০৪০৪ সৈনিক সাইদুল আলম (৩৪ বীর)। বাংলাদেশী দুঃসাহসী শান্তিরক্ষীরা পাল্টা আক্রমণ করে সন্ত্রাসীদের প্রতিহত করে এবং পালিয়ে যেতে বাধ্য করে।

এ ঘটনায় আহত শান্তিরক্ষীদের হেলিকপ্টারে মপতি এলাকার ইউএন-এর লেভেল-২ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে আহত ৩ জনকে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের জন্য সেনেগালের ডাকার শহরে অবস্থিত ইউএন এর লেভেল-৩ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে আছেন। বাংলাদেশী শান্তিরক্ষীদের এই বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযান মিশন সদর দফতরসহ সর্বমহলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। মালিতে অবস্থিত বাংলাদেশের অন্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। আইএসপিআর।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর