মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভোট বর্জনের পর বিজয়ী হলেন দুই কাউন্সিলর প্রার্থী

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

দুপুরে কাঁদলেন, সন্ধ্যায় হাসলেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থী। শনিবার দুপুরে ভোট বর্জন করেও শেষ পর্যন্ত ওই দুই কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী ওই দুই কাউন্সিলর প্রার্থী হলেন ২নং ওয়ার্ডের (তুলশীডাঙ্গা পূর্ব ও বাজার) আসাদুজ্জামান তুহিন ও ৩নং ওয়ার্ডে (গদখালী) রফিকুল ইসলাম।পাঞ্জাবি প্রতীক নিয়ে তুহিন পেয়েছেন ৮৩৯ ভোট আর ‘উটপাখি’ প্রতীক নিয়ে রফিকুল পেয়েছেন ৬০৬ ভোট। এনিয়ে রফিকুল ইসলাম পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হলেন।

শনিবার (৩০ জানুয়ারী) সকাল থেকে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে কলারোয়া পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের নানান অভিযোগও বাড়তে থাকে। বিভিন্ন অভিযোগে দুপুরের আগেই বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী শেখ শরীফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী নার্গিস সুলতানা পৃথক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।একই সময় ২নং ওয়ার্ডের ৩ জন কাউন্সিলর প্রার্থী ও ৩নং ওয়ার্ডের ৩ জন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জন করা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আসাদুজ্জামান তুহিন ও রফিকুল ইসলামও ছিলেন। ভোট বর্জরে ঘোষণা দেয়ার সময় তারা কেঁদে ফেলেন।তবে ভোট বর্জনের ঘোষণা দিয়েও সন্ধ্যায় ঘোষিত ফলাফলে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের রফিকুল ইসলাম ও ২নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের আসাদুজ্জামান তুহিন বেসরকারিভাবে বিজয়ী হন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর