মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দেশে করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৩৬৯

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও দুজন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৬৯ জন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২০৪টি ল্যাবরেটরিতে ১২ হাজার ২৮৫টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারি শুরুর পর দেশে এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৫১ হাজার ৭২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এই সময়ের মধ্যে পরীক্ষা তুলনায় শনাক্তের হার ৩ দশমিক শূন্য ২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৮ হাজার ১২৭জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ১৫৭জন (৭৫ দশমিক ৭৬ শতাংশ) ও নারী ১ হাজার ৯৭০ জন (২৪ দশমিক শূন্য ২৪ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৬জনের ম‌ধ্যে চ‌ল্লিশোর্ধ্ব একজন, পঞ্চা‌শোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন র‌য়ে‌ছেন। ‌

বিভাগীয় হি‌সে‌ব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের ম‌ধ্যে ঢাকা বিভা‌গে ১১ জন এবং রাজশাহী, খুলনা, ব‌রিশাল, রংপুর এবং সিলেটে এক করে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর